▼
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
আংরাভাসাতে হাতির উপদ্রবে শস্য হানি অকুস্থলে বিধায়ক শুক্রা মুন্ডা
নাগরাকাটার বিধায়ক শ্রী শুক্রা মুন্ডা আজ সকালে খবর পাওয়া মাত্রই বিন্নাগুড়ি বনরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আংরাভাসা 2 এর বাঁধ লাইনে। গতকাল রাতে একদল বুনো হাতি এসে ওই এলাকার বাসিন্দাদের পুরো ফসল নষ্ট করে ফেলে।
আজ বিধায়ক শ্রী মুন্ডা ওই এলাকা পরিদর্শন করেন ও গ্রামবাসীর ফসলের ক্ষতি পূরণের ব্যবস্থা গ্রহণ করেন। সঙ্গে গ্রামবাসীদের সাথে নিয়ে সেই বাঁধটিও পরিদর্শন করেন। এবং গ্রামবাসীদের আশ্বাস দেন যে খুব শীঘ্রই তিনি এই বাঁধের বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন