শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

চাপে বিজেপি, সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার নাম জুড়লো বিজেপির কয়েকজন কেন্দ্রীয় নেতার


 সূত্রের খবর শুধু বাংলার নেতাদের নয়। খতিয়ে দেখতে হবে সর্বভারতীয় স্তরের নেতানেত্রীদের সম্পত্তির পরিমাণও। এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। রাজনাথ সিং (Rajnath Singh), জেপি নাড্ডা (JP Nadda), স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ দিল্লির নেতাদের নাম রয়েছে ওই জনস্বার্থ মামলায়। মোট ২৪ জন তৃণমূল বিরোধী নেতানেত্রীর বিরুদ্ধে মামলাটি হয়েছে। মামলায় জুড়েছে সুজন চক্রবর্তী ও রূপা গঙ্গোপাধ্যায়ের নাম।
বৃহস্পতিবার মামলা দায়ের করেন জনৈক আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। নতুন মামলায় কেন্দ্রীয় স্তরের নেতা-নেত্রীদের পাশাপাশি নাম রয়েছে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওরাওঁ, আবদুল মান্নান (Abdul Mannan), মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, অনুপম হাজরা, মহম্মদ সেলিম (Mohammad Selim), জিতেন্দ্র তেওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার, সুজন চক্রবর্তীর মতো রাজ্য স্তরের নামও।
সোর্স : মিডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন