মোট পৃষ্ঠাদর্শন

চা শ্রমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চা শ্রমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের সঙ্গে দোল উৎসবে মেতে উঠলো কালচিনি নাগরিক মঞ্চ


বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের  সঙ্গে দোল উৎসবে মেতে উঠলো কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা। সোমবার ডুয়ার্সের বন্ধ কালচিনি চা বাগানে শ্রমিক পরিবারের সন্তানদের সাথে হোলি খেলেন কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা।
এদিন বন্ধ চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের সন্তানদের কালচিনি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রঙ খেলার সামগ্ৰী প্রদান করা হয় । কালচিনি নাগরিক মঞ্চের চেয়ারম্যান বিনয় নার্জিনারী ও বিশিষ্ট জননেতা ও সমাজসেবী রঞ্জিত ঘোষ জানান যে আমরা সবাই চা বলয়ের সন্তান আর বন্ধ চা বাগানের অবস্থা কারো অজনা নয় ।

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের কনভেনশন

আজ ২১ জানুয়ারী ২০২০ নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে তরাই ডুয়ার্স এর প্রায় 500 শ্রমিক নেতাদের উপস্থিতিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হলো। চা শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহার, ভবিষ্যৎ কর্মপন্থা এবং আন্দোলনের রূপরেখা স্থির করাই এই কনভেনশনের মুখ্য উদ্দেশ্য ছিল।

তরাই ডুয়ার্স এর  বিভিন্ন ক্ষেত্র থেকে আগত  শ্রমিক নেতারা চা শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা ওই সভায় তুলে ধরেন ও তার প্রতিকারের পথ নির্ধারণ সম্পর্কিত আলোচনা করেন। আলিপুরদুয়ারের সাংসদ চা শ্রমিকদের জন্য যে কিছুই করছেন না ও মানুষকে নানা পন্থায় বিভ্রান্ত করছেন তা কেন্দ্রীয় সরকারের বাজেটেই প্রতিফলিত হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি