আবার বিজেপিতে ভাঙন। এবার উত্তরবঙ্গের ফালাকাটায়। লোকসভায় বিজেপির সাফল্য পাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও এবার বিজেপি শিবিরে ভাঙন ধরাতে শুর করেছে শাসক দল তৃণমূল।বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গেরুয়া শিবিরের 'দল ভাঙানোর' রাজনীতিতে যেন তাল কাটছে। উলটে তৃণমূলের অনুকূলে জোয়ার আসছে। সোমবারও যেমন বিজেপির প্রতীকে নির্বাচিত আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, এদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই দলবদলের পর বিজেপির দাবি, একজন জনপ্রতিনিধি দল ছাড়লেও সংগঠনের কোনও ক্ষতি হবে না। যদিও গোটা রাজ্যজুড়েই যেভাবে বিজেপির ঘর ভাঙছে, তাতে আশঙ্কিত বহু জেলা নেতৃত্বও।
