মোট পৃষ্ঠাদর্শন

NPR লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
NPR লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

ফালাকাটায় তৃণমূলের মেগা মিছিল

এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে ফালাকাটায় মেগা র‍্যেলি করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। প্রায় এক লক্ষ লোকের এই ঐতিহাসিক মিছিল কয়েক ঘণ্টার জন্য ফালাকাটার রাস্তাঘাট কে স্তব্ধ করে রাখে। 

এই মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ রাজ্যের দুই মন্ত্রী মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য কয়েকজন জেলা নেতা। অবশেষে ফালাকাটা চৌপথি তে তারা একটি পথসভা করেন সেখান থেকে তারা এনআরসি এনপিআর ও সি এ এ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি গুলো সম্পর্কেও তারা বিশদে বক্তব্য রাখেন। 

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০

রাজনৈতিক ভাবে আন্দোলন মোকাবিলার সাহস নেই, ভয় পেয়েছে বিজেপি : মমতা

Image
ফাইল ছবি (PTI)
ওরা ভয় পেয়েছে। তাই CAA আন্দোলনকারীদের কাছে গিয়ে গুলি চালাচ্ছে তারা। রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা করার সাহস নেই কেন্দ্রের শাসকদলের। সোমবার নবান্ন থেকে বেরনোর সময় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ কোথাও শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে কোনও সমস্যা নেই। সেকথা তো সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। আমাদের এখানেও পার্ক সার্কাসে ওরা বসে রয়েছে। আমরা তাদের কোনও ভাবে বিরক্ত করিনি। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে।'

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি