মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর দে

 

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার  বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর দে। দেখুন নিচের ভিডিওতে।

DISCLAIMER

The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan বাংলা সংবাদ or the interviewer is not responsible for the views expressed.

রবিবার, ১০ এপ্রিল, ২০২২

জলপাইগুড়ি জেলার দশদরগার দেবনাথ পরিবারের ১৫১ তম শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ উদ্বোধন

 

জলপাইগুড়ি জেলার দশদরগার দেবনাথ পরিবারের ১৫১ তম শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ উদ্বোধন করলেন জেলা শাসক মাননীয়া শ্রীমতী মৌমিতা গোধারা বসু উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী দেবর্ষি দত্ত , জাল্পেশ ট্রাস্টি বোর্ডের শ্রী গীরিন দেব, জল্পেশ মন্দিরের প্রধান পুরুহিত সমর চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সুবীর মহারাজ, হনুমান মন্দিরের ভূষণ সিং মহারাজ, সহিত্যিক আনন্দ গোপাল ঘোষ উমেশ শর্মা, সাইন্স এন্ড নেচার ক্লাবের রাজা রাউত , হাজী মমতাজ আলী, কালু সাহেবের ইমাম নাসিমদ্দিন মোহাম্মদ, দীনেশ বিশ্বাস ।

অনুষ্ঠানে সাইন্স এন্ড নেচার ক্লাবের হতে ৫ হাজার টাকা , জেলার দুইজন কৃষি রত্ন কে ১০০০ টাকা করে উপহার স্বরূপ দেওয়া হয়, এছাড়াও অজিত বর্মন ( বঙ্গ রত্ন)  ও হায়দার আলীকে ( Phd Student) কে বিশেষ সন্মান জানানো হয়। এছাড়াও এলাকার ৫০০ জনকে নিয়ে ইফতার পার্টি করা হয় এবং উপহার স্বরূপ বস্ত্র দেওয়া হয়।


বুধবার, ৬ এপ্রিল, ২০২২

অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল


 অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যদিও আজই তাঁর নিজাম প‍্যোলেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল।

বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে মন্ত্রী বুলু চিক বড়াইক

আজ বাকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করা হল আমার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডী, বাকুড়া জেলার জেলা শাসক ও  আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী সহ অনান্য আধিকারিকগন - জানান মন্ত্রী বুলু চিক বড়াইক তাঁর ফেসবুক পেজের মাধ‍্যমে।
 

 
 

হাতির মৃত্যু ঠেকাতে বনদপ্তর এর উদ্যোগ

 

 
হাতি মৃত্যু ঠেকাতে বনদপ্তর এর উদ্যোগে বোদাগঞ্জ গেস্ট হাউসে বনদপ্তর ,বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য দপ্তর সহ  বিভিন্ন এফ পি সি কমিটি কে নিয়ে  একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়।




বুধবার, ৩০ মার্চ, ২০২২

আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বিজেপির হারের জন্য দায়ী কে

  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের জন্য দায়ী কে - তা' সবিস্তারে বিশ্লেষণ করলেন প্রাক্তন রাজ্য বিজেপি নেতা ভাস্কর দে।

"আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের রমরমা হলেও, পরিষেবা পাচ্ছে না মানুষ তথা হতাশায় ভুগছে সাধারণ কর্মী সমর্থকরা" চাঞ্চল্যকর বক্তব্য দিলেন প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে

তিনি দাবি করে বলেন "আলিপুরদুয়ারে বিজেপিকে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি,  উন্নতি হয়েছে   বিধায়ক  সুমন কাঞ্জিলালের "  ভাস্কর বাবু আরো  বলেন  যে এলাকার উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল কে।

 ভাস্কর বাবু কটাক্ষের সুরে বলেন সুমন বাবুর রোজগার   বিধায়ক নির্বাচিত হওয়ার পরে কয়েক গুণ বেড়ে গেছে এবং তিনি আগে  আট-দশ হাজার টাকা  রোজগার করতেন এখন বিধায়ক হিসেবে তিনি নব্বই- বেরানব্বই  হাজার টাকা ভাতা পাচ্ছেন এটাই তার ব্যক্তি উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি । 

সদ্যসমাপ্ত আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে সুমন কাঞ্জিলাল এর কাজের প্রতিফলন দেখা গেল আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে ।  বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তার নিজের ওয়ার্ডের জামানত বাজেয়াপ্ত হয়েছে শুধু তাই নয় তার নিজের   বুথেও বিজেপির  জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন ভাস্কর বাবু। 

আলিপুরদুয়ার  পৌরসভা নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তিনশোর  গণ্ডি পার করতে পারেনি,  অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তৃতীয় স্থানে চলে গেছেন,   ভোট  শতাংশের বিচারে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কংগ্রেসের মতো  দল যখন খাতা খুলতে পেরেছে তখন উল্লেখযোগ্যভাবে বিজেপি  আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কোন খাতা খুলতে  পারেনি বলে জানান ভাস্কর বাবু। 

অপরদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা নির্বাচনে বিজেপি কোন খাতা খুলতে পারেনি।  প্রায় এক বছর আগে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা,   বীরেন্দ্র বাঁড়া ওরাও  বিনোদ মিন্জরা  দল ছেড়ে তৃণমূলে যোগ  দেওয়ার পর,  দল ছাড়েন বিজেপির আদি মুখ   হিসাবে পরিচিত পেশায় আইনজীবি   ভাস্কর দে।  দল ছাড়েন বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথ, বিজেপির জেলা কোষাধক্ষ্য  দেবাশিস রাউতের মতো নেতারা এখন তৃণমূলে, তবে ভাস্করবাবু এখনো তৃণমূলে যোগদান করেননি,  এখন প্রায় প্রতিদিনই কোন না কোন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য, এমনকি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান  দলের মন্ডল সভাপতি  এবং  জেলা স্তরের মোর্চার পদাধিকারীরা  আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।  এমত অবস্থায়  কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় ক্ষেত্র  আলিপুরদুয়ার  জেলাতে বিজেপি প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে।

 আলিপুরদুয়ার জেলায় পাঁচে পাঁচ বিধায়ক  ও সাংসদ  পাওয়া সত্বেও  অস্তিত্বহীনতায় ভুগছে আলিপুরদুয়ার বিজেপি। এই সমস্ত সমীকরণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের গৈরিক করন হওয়া সত্বেও পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে আলিপুরদুয়ারের বিধায়কের অক্ষমতা তথা বিজেপির জেলার নেতৃত্ব দের ঢিলেঢালা মনোভাব একটি বড় ভূমিকা পালন করেছে  এবং আগামী দিনগুলোতে বিজেপির এর জন্য বড় খেসারত দিতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ( নিচের ভিডিওতে দেখুন ভাস্কর দের বক্তব্য)


DISCLAIMER

The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan.in or the interviewer is not responsible for the views expressed.

শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

মথুরা চা বাগানে সরকারি জল প্রকল্পের উদ্বোধন

  উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে সরকারি জল প্রকল্পের উদ্বোধন নিয়ে প্রাক্তন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী সাংবাদিকদের কি জানালেন দেখুন নীচের এই ভিডিওতে।


 

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি