উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী প্যারেড গ্রাউন্ডে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উষ্ণ সমাগতম করলেন বিজেপি নেতা এবং কর্মীরা।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী প্যারেড গ্রাউন্ডে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উষ্ণ সমাগতম করলেন বিজেপি নেতা এবং কর্মীরা।
উপনির্বাচনের আগেই আবার নতুন করে উত্তপ্ত ত্রিপুরা। হামলা চালানো হল তৃণমূল কর্মীদের ওপর। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় সুরমা বিধানসভা এলাকায়। ২ তৃণমূল কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
বীরপাড়ায় বখরা নিয়ে গোষ্ঠী কোন্দলের জেরে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বিজেপির নেতারা। মণ্ডলের নেতার হাতে চড় খেয়েছেন কেন্দ্রীয় নেতা তথা ব্লকের কোঅর্ডিনেটরের ছেলে।
জন বার্লা কে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি, পরিষেবা পাচ্ছে না মানুষ, রমরমা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার : ভাস্কর দে
![]() |
| ডুয়ার্স সমাচার এর খবর |
![]() |
আলিপুরদুয়ার জেলায় "ডুয়ার্স সমাচার" নামক একটি প্রিন্ট মিডিয়ায় ৫ই মে ২০২২ তারিখে একটি খবর ভাইরাল হয়েছে। এখানে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কেন্দ্রীয় মন্ত্রী জণ বারলার বিপক্ষে অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী বারলা মন্ত্রী হবার পর আলিপুরদুয়ারের জন্য কোন উন্নয়ন করেননি। সেই খবরটির পেপার কাটিং সহ শ্রী ভাস্কর দের বক্তব্য শ্রী দে সহ কিছু সুধী ব্যক্তির অনুরোধে পুনঃ মুদ্রিত হলো।
DISCLAIMER
The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the Bartamaan বাংলা সংবাদ or the interviewer is not responsible for the views expressed.
কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দলত্যাগী বিজেপি নেতা ভাস্কর দে। দেখুন নিচের ভিডিওতে।
আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের জন্য দায়ী কে - তা' সবিস্তারে বিশ্লেষণ করলেন প্রাক্তন রাজ্য বিজেপি নেতা ভাস্কর দে।
"আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের রমরমা হলেও, পরিষেবা পাচ্ছে না মানুষ তথা হতাশায় ভুগছে সাধারণ কর্মী সমর্থকরা" চাঞ্চল্যকর বক্তব্য দিলেন প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে
তিনি দাবি করে বলেন "আলিপুরদুয়ারে বিজেপিকে ভোট দিয়ে আলিপুরদুয়ারের কোনো উন্নয়ন হয়নি, উন্নতি হয়েছে বিধায়ক সুমন কাঞ্জিলালের " ভাস্কর বাবু আরো বলেন যে এলাকার উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল কে।
ভাস্কর বাবু কটাক্ষের সুরে বলেন সুমন বাবুর রোজগার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে কয়েক গুণ বেড়ে গেছে এবং তিনি আগে আট-দশ হাজার টাকা রোজগার করতেন এখন বিধায়ক হিসেবে তিনি নব্বই- বেরানব্বই হাজার টাকা ভাতা পাচ্ছেন এটাই তার ব্যক্তি উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি ।
সদ্যসমাপ্ত আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে সুমন কাঞ্জিলাল এর কাজের প্রতিফলন দেখা গেল আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে । বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তার নিজের ওয়ার্ডের জামানত বাজেয়াপ্ত হয়েছে শুধু তাই নয় তার নিজের বুথেও বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন ভাস্কর বাবু।
আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তিনশোর গণ্ডি পার করতে পারেনি, অধিকাংশ ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা তৃতীয় স্থানে চলে গেছেন, ভোট শতাংশের বিচারে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কংগ্রেসের মতো দল যখন খাতা খুলতে পেরেছে তখন উল্লেখযোগ্যভাবে বিজেপি আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কোন খাতা খুলতে পারেনি বলে জানান ভাস্কর বাবু।
অপরদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা নির্বাচনে বিজেপি কোন খাতা খুলতে পারেনি। প্রায় এক বছর আগে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, বীরেন্দ্র বাঁড়া ওরাও বিনোদ মিন্জরা দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর, দল ছাড়েন বিজেপির আদি মুখ হিসাবে পরিচিত পেশায় আইনজীবি ভাস্কর দে। দল ছাড়েন বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথ, বিজেপির জেলা কোষাধক্ষ্য দেবাশিস রাউতের মতো নেতারা এখন তৃণমূলে, তবে ভাস্করবাবু এখনো তৃণমূলে যোগদান করেননি, এখন প্রায় প্রতিদিনই কোন না কোন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য, এমনকি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান দলের মন্ডল সভাপতি এবং জেলা স্তরের মোর্চার পদাধিকারীরা আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এমত অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় ক্ষেত্র আলিপুরদুয়ার জেলাতে বিজেপি প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে।
আলিপুরদুয়ার জেলায় পাঁচে পাঁচ বিধায়ক ও সাংসদ পাওয়া সত্বেও অস্তিত্বহীনতায় ভুগছে আলিপুরদুয়ার বিজেপি। এই সমস্ত সমীকরণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের গৈরিক করন হওয়া সত্বেও পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে আলিপুরদুয়ারের বিধায়কের অক্ষমতা তথা বিজেপির জেলার নেতৃত্ব দের ঢিলেঢালা মনোভাব একটি বড় ভূমিকা পালন করেছে এবং আগামী দিনগুলোতে বিজেপির এর জন্য বড় খেসারত দিতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ( নিচের ভিডিওতে দেখুন ভাস্কর দের বক্তব্য)
Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।