মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

রাজগঞ্জ গভর্ণমেন্ট পলিটেকনিক কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 রাজগঞ্জ গভর্ণমেন্ট পলিটেকনিক কলেজ বেলাকোবা তে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হলো। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক শ্রী খগেশ্বর রায়।


বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

মানব পাচার রুখতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রাজগঞ্জে

 

জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং অমরাবতী ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মানব পাচার রুখতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্ন্যাসী কাটা অঞ্চলে।
 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুলিশ সুপার ,অতিরিক্ত পুলিশ সুপার, ডি পি এস সি চেয়ারম্যান, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। দেখুন নিচের ভিডিওতে।



মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন


 প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন।উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মর্মান্তিক হিংসার পরিপ্রেক্ষিতে বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন। দেখুন নিচের ভিডিওতে।

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ভান্ডারপুর চা বাগানে বিরাট ধর্মীয় অনুষ্ঠান

 

রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ভান্ডারপুর চা বাগানে নেপালি সম্প্রদায়ের বিরাট ধর্মীয় অনুষ্ঠান এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি উত্তরা বর্মন ,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় ,বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ,চা বাগানের ম্যানেজার সহ অন্যান্য অতিথিবৃন্দ।



শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আলিপুরদুয়ার শহরে টোটো যানজট সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক

 

আলিপুরদুয়ার শহরে টোটো যানজট সমস্যা সহ একাধিক বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভা হলে প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক টোটো ইউনিয়ানের


আবার চিটফান্ড কেলেঙ্কারী প্রকাশ্যে, ধরা পড়ল অভিযুক্ত


 সারদা, নারদার পর্ব শেষ হতে না হতেই আরও একবার আলোচনার শীর্ষে উঠে এলো চিটফান্ড কেলেঙ্কারি। চিট ফান্ডের মাধ্যমে প্রতারণার অভিযোগে এবার নাসিক থেকে গ্রেপ্তার হলেন প্রধান অভিযুক্ত লিজা মুখার্জি। কার্যত জানা যাচ্ছে, অন্তত ৪০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। 

লিজা মুখার্জির বিরুদ্ধে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে অন্তত ত্রিশ হাজার মানুষকে ঠকানোর অভিযোগ উঠে এসেছে। খাবার ও এনজিও ব্যবসার মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন লিজা মুখার্জি। সঙ্গে থাকত উপরি পাওনার আশ্বাস। অন্যদিকে লিজা ধরা পড়লেও তাঁর স্বামী এখনো পর্যন্ত নিরুদ্দেশ। আপাতত তার খোঁজে পুলিশ।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ

 

তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ দেখুন এই ভিডিওতে। দিল্লি জাহাঙ্গীরপুরি হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কে সর্বতোভাবে বাধা দিল দিল্লি পুলিশ।


বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি