মোট পৃষ্ঠাদর্শন
শনিবার, ২২ জুলাই, ২০২৩
একুশের সমাবেশের কিছু হাল হকিকৎ
একুশের শহীদ স্মরণ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য তৃণমূল নেতারা কে কি বললেন তার কিছু খন্ড চিত্র এবং ভিডিও।
বুধবার, ১৯ জুলাই, ২০২৩
আলিপুরদুয়ার তৃণমূল কর্মীরা একুশে জুলাই সমাবেশের উদ্দেশ্যে কলকাতা রওনা দিলেন
আজ আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে Kanchankanya এক্সপ্রেসে প্রচুর সংখ্যক তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ ২১ শে জুলাই শ্রদ্ধা দিবসের সমাবেশের উদ্দেশ্যে কলকাতায় রওনা দিলেন।
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
ত্রিপুরায় ১৫ই জুনের ঘটনা নিয়ে সুবল ভৌমিকের থানায় অভিযোগ দায়ের
উপনির্বাচনের আগেই আবার নতুন করে উত্তপ্ত ত্রিপুরা। হামলা চালানো হল তৃণমূল কর্মীদের ওপর। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় সুরমা বিধানসভা এলাকায়। ২ তৃণমূল কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
অভিষেকের রোড শো ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে আগরতলায়
দেখলে মনে হতেই পারে বাংলার কোনও রাজপথ। আগরতলায় মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখে একপ্রকার অবাক রাজনৈতিক মহল।
মঙ্গলবার, ২৪ মে, ২০২২
শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল ই ভরসা
শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল ই ভরসা। মানুষকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন নিচের ভিডিওতে।
রবিবার, ২২ মে, ২০২২
বিজেপিতে মোহভঙ্গ অর্জুনের, তৃণমূলে প্রত্যাবর্তন
বিজেপিতে মোহভঙ্গ হল অর্জুন সিংহের, তাই তিনি পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। তাকে দলে বরণ করে নিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, ১০ মে, ২০২২
জলপাইগুড়ি প্রয়াস হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মজয়ন্তী পালিত হল
Exclusive : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর ব্যবস্থাপনায় জলপাইগুড়ি প্রয়াস হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মজয়ন্তী পালিত হল।
শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ
তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে কি ব্যবহার করল দিল্লি পুলিশ দেখুন এই ভিডিওতে। দিল্লি জাহাঙ্গীরপুরি হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কে সর্বতোভাবে বাধা দিল দিল্লি পুলিশ।
রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা স্থল থেকে কি বার্তা দিলেন
ময়নাগুড়িতে বিকানের গৌহাটি ট্রেনের ভয়াবহ এক্সিডেন্টে আলিপুরদুয়ার থেকে তৃণমূলের অনেক কর্মী নেতা সহ জেলার সভাপতি ও উপস্থিত হয়েছিলেন দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারকার্যে। সেখানে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি শ্রী প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের কি বার্তা দিলেন।
দেখুন নিচের ভিডিওতে:
মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
আলিপুরদুয়ার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া উৎসব
আলিপুরদুয়ার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া উৎসব এ বক্তব্য রাখছেন আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জী।
রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
গোর্খাল্যান্ড নেতা বিনয় তামাং তৃণমূলে শামিল হলেন
গোর্খাল্যান্ড নেতা বিনয় তামাং গজমম ছেড়ে তৃণমূল কংগ
সে শামিল হলেন। সেই উপলক্ষে সাংবাদিকদের তিনি কি বললেন শুনুন এই ভিডিওতে।
শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেএমসি নির্বাচনের পূর্বে কি বললেন
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌর ভোটের প্রাক্কালে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশ দিয়েছিলেন দেখুন তার ভিডিও।
রবিবার, ১ আগস্ট, ২০২১
ফালাকাটায় তৃণমূলের উদ্যোগে স্যানিটাইজেশন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
ভোটে সন্ত্রাস হবে না,বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ পিকে ও তৃণমূলের তরফে টুইটারে একটি হ্যাশট্যগ #BengalAsksAmitShah যেমন ভাইরাল হযেছে অমিত শাহের বিপক্ষে অন্যদিকে অমিত শাহ ২১শের ভোট নিয়ে মোদ্দা কি কি বললেন জানুন নিচের খবরে| সকালের দিকে অমিত শাহ বলেন, “এই ভূমি শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্যের। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তোষণের রাজনীতিতে ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। বাংলার এই ভূমি পবিত্রভূমি। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ সেরার সেরা হবে তাই চাই।
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
দুই জেলায় তৃণমূলে অন্তরদলীয় কোন্দল
আলিপুরদুয়ারে ক্ষুব্ধ আশিস দত্ত দলের পদ ছাড়লেন।
কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এবারে আলিপুরদুয়ারে বিদ্রোহী হলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। মঙ্গলবার তিনি তৃণমূলের জেলা সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে দলের জেলা শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও একজন সাধারন তৃণমূল কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন আশিষ বাবু।
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
হ্যামিলটনগঞ্জে তৃণমূলের ধিক্কার মিছিল
আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ক্রিয়া-কলাপ এবং হাথরস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালচিনি থেকে একটি ধিক্কার মিছিল বেরিয়ে হ্যামিল্টন গঞ্জের বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এই মিছিলটিতে হাজার দেড়েক মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের নবনিযুক্ত সভাপতি গণেশ মহালি, সহ-সভাপতি সন্দ্বীপ এক্কা সহ আরো অন্যান্য কয়েকজন নেতা।
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
হাথরসের পথে তৃণমূলের ডেলিগেটদের উপর ইউপি পুলিশের চরম অত্যাচার
আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি ডেলিগেট যাচ্ছিলেন হাথরসে ধর্ষিতা কন্যার পরিবারের সঙ্গে দেখা করতে ও সমবেদনা জানাতে। ধর্ষিতার বাড়িতে পৌছবার মাত্র দেড় কিলোমিটার আগেই ইউপি পুলিশ ওই ডেলিগেটদের পথ আটকায়। ওই ডেলিগেটের সদস্যদের সঙ্গে ইউপি পুলিশ চরম অমানবিক ব্যবহার করেন।
বৈশিষ্ট্যযুক্ত খবর
সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান
Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
জনপ্রিয় পোস্টগুলি
-
রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ WBSEDCL গ্রাহকদের বিদ্যুতের গড় বিল পাঠায়। আর শেষে ৩ মাসের বিল পাঠানো হয় একসঙ্গে। কিন্তু এই পদ্ধতিতে অনেকটা...
-
বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা (Nikola Tesla) শুধু বৈদ্যুতিক প্রযুক্তি, ওয়্যারলেস এনার্জি কিংবা রেডিওর জন্যই পরিচিত নন, তিনি সংখ্যার প্রতি...
-
তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই ...












