মোট পৃষ্ঠাদর্শন

তৃণমূলে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তৃণমূলে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি'

 


এখনো বাংলায় বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস দেরি। তবুও সময় নষ্ট না করে পুজোর মধ্যেই বিজেপির বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচি শুরু করে দিল রাজ্যের শাসকদল। তৃণমূলের এই নয়া কর্মসূচির নাম ‘মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি’ অর্থাৎ নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত বলে চিহ্নিত করুন।রাজ‍্য তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে প্রচার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্ল্যার্টফর্মকে। এই কর্মসূচির প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই চালানো হবে। প্রচারের জন্য savebengalfrombjp.com নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

তুর্কী নেতা সন্দীপ এক্কার নেতৃত্বে কালচিনিতে বিজেপি ভাঙ্গার খেলায় প্রায় নিশ্চিহ্ন বিজেপি


 তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই মানুষের জন্য কিছু করবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগেনি তাই বর্তমানে রুদ্র শিবের মূর্তি ধরে বিজেপিকে তছনছ করে দিচ্ছেন। প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদের এই জনপ্রিয় নেতা বিজেপি ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কমিটি গঠিত হলো


 আজ মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের একটি কমিটি গঠিত হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মোহন শর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে এই কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের অন্যান্য প্রধান নেতারা নেতৃবর্গ ওই কমিটির লিস্ট মেজপারা চা-বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রী মোহন শর্মা, শ্রী বাবলু মজুমদার ইত্যাদিরা।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা

বিধানসভা নির্বাচনের আগে ফালাকাট উপনির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা রাজ্যের শাসকদল মনে করছে কর্মীদের মনোবল বাড়াতে ফালাকাট উপনির্বাচন জেতা উচিত। তা না হলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে। তৃণমূল তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করল।
সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি