মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

হাথরস গণধর্ষণ কান্ডে গভীর রাতে ধর্ষিতার দেহ জ্বালিয়ে দিল যোগী পুলিশ!


 গণধর্ষণে মৃত তরুণীর দেহ জোর করে রাতারাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মৃত তরুণীর পরিবারকে বাড়িতে তালাবন্ধ করে মঙ্গলবার রাত ২.৩০টে নাগাদ দেহটি সত্‍‌কার করে দেয় পুলিশ। নৃশংস গণধর্ষণের পরও অভিযোগ দায়েরের সময় কোনওরকম সহযোগিতা না-করার অভিযোগ উঠেছিল যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ঋতব্রত ও মৃদুলের নেতৃত্বে ফালাকাটায় বিজেপিতে ব্যাপক ভাঙন

 


আবার বিজেপিতে ভাঙন। এবার উত্তরবঙ্গের ফালাকাটায়। লোকসভায় বিজেপির সাফল্য পাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও এবার বিজেপি শিবিরে ভাঙন ধরাতে শুর করেছে শাসক দল তৃণমূল।বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গেরুয়া শিবিরের 'দল ভাঙানোর' রাজনীতিতে যেন তাল কাটছে। উলটে তৃণমূলের অনুকূলে জোয়ার আসছে। সোমবারও যেমন বিজেপির প্রতীকে নির্বাচিত আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, এদিনই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই দলবদলের পর বিজেপির দাবি, একজন জনপ্রতিনিধি দল ছাড়লেও সংগঠনের কোনও ক্ষতি হবে না। যদিও গোটা রাজ্যজুড়েই যেভাবে বিজেপির ঘর ভাঙছে, তাতে আশঙ্কিত বহু জেলা নেতৃত্বও।

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

পদ হারিয়ে বিস্ফোরক রাহুল সিনহা


 আদি-নব্য দ্বন্দ্বে বিদ্রোহের আগুন রাজ্য বিজেপিতে। দলের জাতীয় সম্পাদকের পদ হারিয়ে শনিবার নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দীর্ঘদিনের নেতা রাহুল সিনহা। পরোক্ষে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে অসম্মান করা অভিযোগ এনেছেন তিনি। একইসঙ্গে দল ছাড়ার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আংরাভাসাতে হাতির উপদ্রবে শস্য হানি অকুস্থলে বিধায়ক শুক্রা মুন্ডা


নাগরাকাটার বিধায়ক শ্রী শুক্রা মুন্ডা আজ সকালে খবর পাওয়া মাত্রই বিন্নাগুড়ি বনরক্ষীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আংরাভাসা 2 এর বাঁধ লাইনে। গতকাল রাতে একদল বুনো হাতি এসে ওই এলাকার বাসিন্দাদের পুরো ফসল নষ্ট করে ফেলে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

তুরতুরীতে ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে

 গত ১৪ই সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার তুরতুরী অন্চলের ২৫টি পরিবার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়্ন কর্মকান্ডে সামিল হতে বিজেপি থেকে তৃণ্মূল কংগ্রেসে যোগদান করলেন|

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন

 


যুবসমাজের মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন
দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। সংস্থান নেই চাকরির। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারি চাকরির প্রতিশ্রুতি মিলছে বটে, কিন্তু পরীক্ষা বা নিয়োগ কোনওটাই হচ্ছে না। হচ্ছে শুধু ফর্ম পূরণ। এই অব্যবস্থার প্রতিবাদের জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকেই বেছে নিয়েছে দেশের যুবসমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিন পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসেবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কমিটি গঠিত হলো


 আজ মেচ পাড়া চা বাগানে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের একটি কমিটি গঠিত হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মোহন শর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে এই কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের অন্যান্য প্রধান নেতারা নেতৃবর্গ ওই কমিটির লিস্ট মেজপারা চা-বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রী মোহন শর্মা, শ্রী বাবলু মজুমদার ইত্যাদিরা।

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান

 Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

জনপ্রিয় পোস্টগুলি