আজ কাক-ভোরেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে বের হন বিধায়ক ড. সৌরভ চক্রবর্তী। তিনি ৮ নম্বর, ৯ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাকুমার শসক তথা পৌরসভার প্রশাসক শ্রী রাজেশ। বিধায়ক সৌরভ বাবু পুরসভার প্রশাসক এবং পৌরসভাকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানান
মোট পৃষ্ঠাদর্শন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ
কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা ও রাজ্যের প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা করা,ব্যাপকভাবে কর্মী সংকোচন,বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আজ আলিপুরদুয়ার চৌপথিতে রাজ্য তৃণমূল কংগ্রেস এর নির্দেশে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হলো।
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
কালচিনিতে পনেরশো বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে নিলেন
#কালচিনিতে_পনেরশো_বিজেপি_কর্মীর_তৃণমূলে_যোগদান
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে কালচিনি ব্লক থেকে লুঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র টি মুক্তি মোর্চার ব্লক সভাপতি শ্রী সিকন্দর আনসারী ও কমিটির নেত্রী নিশার আনসারী প্রায় ১৫০০ BJP কর্মী নিয়ে কালচিনির প্রভাবশালী তৃণমূল নেতা শ্রী সন্দীপ এক্কার নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা
বিধানসভা নির্বাচনের আগে ফালাকাট উপনির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা রাজ্যের শাসকদল মনে করছে কর্মীদের মনোবল বাড়াতে ফালাকাট উপনির্বাচন জেতা উচিত। তা না হলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে। তৃণমূল তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করল।
সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে।
সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে।
হাতিঘিসায় চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভা
বিক্কি চক্রবর্তী, কালচিনি
আজ নক্সলবাড়ি হাতিঘিসায়, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন তরাই শাখার উদ্যোগে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন-এর রাজ্য সভাপতি মোহন শর্মা মহাশয়, তরাই-এর সমস্ত চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা করেন।
উক্ত সভায় শ্রমিকদের আগামী বোনাস সহ বিভিন্ন সমস্যা ও আগামী আন্দোলনের রণনীতি নিয়ে আলোচনা হয় এবং এই মাসের মধ্যেই এক দিবসীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় শ্রমিকদের আগামী বোনাস সহ বিভিন্ন সমস্যা ও আগামী আন্দোলনের রণনীতি নিয়ে আলোচনা হয় এবং এই মাসের মধ্যেই এক দিবসীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
সেরার শিরোপা পেল বাংলা, রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’
আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য।
এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প।
এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
বৈশিষ্ট্যযুক্ত খবর
সাংবাদিকতায় নতুন প্রজন্মকে আহবান
Bartamaan বাংলা সংবাদ পোর্টালে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আবেদনপত্র email করুন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
জনপ্রিয় পোস্টগুলি
-
রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ WBSEDCL গ্রাহকদের বিদ্যুতের গড় বিল পাঠায়। আর শেষে ৩ মাসের বিল পাঠানো হয় একসঙ্গে। কিন্তু এই পদ্ধতিতে অনেকটা...
-
বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা (Nikola Tesla) শুধু বৈদ্যুতিক প্রযুক্তি, ওয়্যারলেস এনার্জি কিংবা রেডিওর জন্যই পরিচিত নন, তিনি সংখ্যার প্রতি...
-
তিনি একাধারে বিষ্ণুর মতো বিজেপিকে পালন পোষণ করে লোকসভা ভোটে অবিশ্বাস্য সংখ্যক ভোটে কালচিনিতে বিজেপিকে জিতিয়েছিলেন ভেবেছিলেন বিজেপি সত্যই ...